

মোঃ সোহেল রানা কাজিপুর সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কাজিপুরে দৈনিক শ্যামল বাংলার ৪ বছর পূর্তি পালিত হয়েছে। রবিবার বিকালে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয় । কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এবং দৈনিক শ্যামল বাংলা কাজিপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল জলিল, কার্যনির্বাহী সদস্য আবদুল মজিদ, সাংবাদিক সোহেল রানা, অঞ্জনা চৌধুরী, প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম প্রতিপাদ্যে দৈনিক শ্যামল বাংলা মাটি ও মানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত লাভ করেছেন ।এই পত্রিকাটি উপজেলার সব ধরনের সংবাদ কভারেজ দিয়ে ইতোমধ্যে পাঠকদের আস্তা অর্জনের সক্ষম হয়েছে। বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মান্নান, নাফিউল রহমান সয়ন।