
আবু বক্কর কক্স বাজার জেলা প্রতিনিধ
ঢাকা কক্সবাজার মহানগর এক্সপ্রেস সময়সূচি
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণের পথ আরও সহজ ও আরামদায়ক করতে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সার্ভিস ‘মহানগর এক্সপ্রেস’ (Mohanagar Express train extended to Cox’s Bazar)। আগে ট্রেনটি শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করলেও আগামী ২৬ অক্টোবর থেকে এর যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে (Dhaka to Cox’s Bazar Mohanagar Express Route Schedule and Ticket Booking)। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন (Narsingdi Comilla Feni to Cox’s Bazar direct train)।
বাংলাদেশ রেলওয়ের নতুন রুট ও সময়সূচি অনুযায়ী ট্রেনটি যেভাবে চলাচল করবে (Dhaka to Cox’s Bazar train departure arrival time):
ঢাকা থেকে যাত্রা: প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে (Dhaka to Cox’s Bazar train schedule)।
কক্সবাজার থেকে ফেরা: কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
সাপ্তাহিক বন্ধ: ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন রবিবার (Sunday off day for Mohanagar Express)।
আসন ও কোচ: ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে এবং মোট আসন সংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬টিতে উন্নীত করা হয়েছে।