রোহিঙ্গা সংগঠন ‘ইসলামী মাহাজ’ প্রধান রফিক আটক

[print_bangla]

 

আবু বক্কর কক্স বাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘ইসলামী মাহাজ’ নামে একটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের প্রধান মো. রফিককে (৪০) আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার রাতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৯-এর ব্লক-সি/৫ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রফিক ওই ক্যাম্পের বাসিন্দা। তাঁর বাবার নাম আইয়ুব।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

৮ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রফিক ও তার সহযোগীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও রফিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ‘ইসলামী মাহাজ’ সংগঠনের প্রধান বলে পরিচয় দেন।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন, বাংলাদেশে তার সংগঠনের প্রায় ৩০০ এবং মিয়ানমারে প্রায় ৪০০ সদস্য রয়েছেন। তার ও সংগঠনের সদস্যদের কাছে প্রায় ৯০টি আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তবে বাংলাদেশে থাকা সদস্যদের কাছে অস্ত্র থাকার বিষয়ে তিনি ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে এপিবিএন।

এপিবিএনের ভাষ্য, রফিকের বিরুদ্ধে ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক কেনাবেচা, ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার সহযোগীরা অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছিলেন বলেও দাবি পুলিশের।
এ ঘটনায় রফিককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটক রফিকের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রোহিঙ্গা সংগঠন ‘ইসলামী মাহাজ’ প্রধান রফিক আটক

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top