সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

কাজিপুরে বৃত্তি পরীক্ষায় সাফল্যের আলোয় উদ্ভাসিত অন্যরকম বিদ্যানিকেতন

[print_bangla]

এনামুল হক:

সাফল্যের আলোয় উদ্ভাসিত কাজিপুরের সৃজনশীল পড়ালেখার অন্যতম প্রতিষ্ঠান অন্যরকম বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক শিক্ষা এবং সহশিক্ষা উভয় ক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রেখে  উপজেলার মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে এই বিদ্যালয়টি। সবার মুখে মুখে এই বিদ্যালয়ের নাম। আজ (৪ মে) সোমবার দুপুরে কাজিপুরের আনোয়ারা আজাদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আয়োজিত সবুর মাওলানা মেধা বৃত্তি ও অন্যান্য ক্যাটাগরিতে  এই বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে যা এই আয়োজনে সবার সেরা। এই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী ইনশিরাহ আয়াত বিভা, বৃত্তি পরীক্ষা, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি,টালেন্ট হান্ট, কুইজসহ সর্বাধিক সংখ্যক ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।

এবারের এই অসামান্য ফলাফলের পেছনের কথা জানালেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক  ইয়াছিন আলী। তিনি এই প্রতিবেদককে জানান, “ চেষ্টা করলে সবকিছুই সম্ভব আমরা তার প্রমাণ রেখেছি। বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে আমরা শিক্ষার্থীদের কো কারিকুলাম আ্ইটেমগুলোর প্রাকটিস করাই। এছাড়া ভালো ফলাফলের জন্যে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমাদের চলার পথকে সঠিক কক্ষপথে রেখেছে। যার ফলে আমরা উপজেলার মধ্যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যাত্রাপথে আমরা সবার দোয়া ও শুভকামনা চাই। ”

আজেেকর অনুষ্ঠানে নিজের প্রতিভার বিষয়ে তিনি বলেন, “বিভিন্ন দিবসে আমার প্রতিষ্ঠানের কো কারিকুলামগুলোর কারণে আজকের আয়োজকগণ আমাকে সেরা শিক্ষানুরাগী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের ক্যাটাগরিতে সম্মানিত করেছেন। এজন্যে  আয়োজক কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।”

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে বৃত্তি পরীক্ষায় সাফল্যের আলোয় উদ্ভাসিত অন্যরকম বিদ্যানিকেতন

০৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top