মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির নগদ ১৬ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভান্ডারিয়া থানাধীন ইকরী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোঃ শাহাদাত হোসেন হাওলাদার (৪১) নামে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদাত হোসেন হাওলাদার ইকরী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত শামসুল হক হাওলাদার।

পুলিশ জানায়, তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top