সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে সবুর মাওলানা স্মৃতি বৃত্তি পেলো ৩৫১ জন, সম্মাননা পেলেন ১৫৭ জন

[print_bangla]

কাজিপুরের আলোকিত মানুষ মরহুম সবুর মাওলানার ষোড়শ মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সবুর মাওলানা স্মৃতি বৃত্তি প্রদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন কাজিপুর থানার অফিসার ইন চার্জ শাহ মো. এনায়েতুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী। অনুষ্ঠানে আনোয়ারা আজাদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের এর আওতায়  বৃত্তি প্রদান ৩৫১ জন, প্রফেসর সম্মাননা স্মারক-১৩ জন ,  অলরাউন্ডার ক্রেস্ট -৭০ জন, সুপার হিরো -৫০ জন, সুপার ডুপার হিরো -০৪ জন এবং কুইজ বিজয়ী – ২০ জনসহ  মোট -৫০৮ জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়নের ,সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ, বিশিষ্ট সাংবাদিক  ও সহকারি অধ্যাপক, লেখক আবদুল জলিল, ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হক, পরিচালক অধ্যক্ষ মারজিয়া বেগম ও মরিয়ম লাভলীসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীমন্ডলী, কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ।

ভাবগম্ভীর ও বর্নাঢ্য অনুষ্ঠানটি একদিকে যেমন ছিল উপভোগ্য তেমনি ছেলে মেয়েদের কাছে ছিলো অনুপ্রেরণামূলক ও আনন্দদায়ক।এ অনুষ্ঠানের মাধ্যমে যে আনন্দঘন অনুপ্রেরণা তারা পেলো জীবনে উন্নতির চরম শিখরে উঠতে তাদের আর বেগ পেতে হবে না।

আমরা বিশ্বাস করি এমনি করেই আজকের শিশুরা এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আরও বৃহত্তর পর্যায়ের যাবে। দোয়া করি সুপার হিরো এবং অলরাউন্ডারা যেন বাস্তব জীবনেও সুপার হিরো এবং অলরাউন্ডার হোক।

অনুষ্ঠানে সার্বিক নির্দেশনা প্রদান ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবিএম রেজাউল করিম বুলবুল । সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক  ওহিদুজ্জামান মিনু এবং সহকারী শিক্ষক  বাবলু মিয়া। বিনীত ফাউন্ডেশন কর্তৃপক্ষ। ( সংবাদ বিজ্ঞপ্তি)

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে সবুর মাওলানা স্মৃতি বৃত্তি পেলো ৩৫১ জন, সম্মাননা পেলেন ১৫৭ জন

০৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top