সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

উল্লাপাড়ায় বজ্রপাতে সামাদ নামের একজনের মৃত্যু

[print_bangla]

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে বজ্রপাতে মোঃ আব্দুস সামাদ খদগীর (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজে সহযোগিতা করতে গেলে বজ্রপাতের স্বীকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একই গ্রামের মৃত মাহাম খদগীরের ছেলে।

রাহুলিয়া গ্রামের ইকবাল হোসেন (প্রভাষক) জানান, মৃত আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। কবরস্থানের উন্নয়ন কাজ চলছিল। উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে বুধবার বিকেল ৪ টার দিকে তিনি বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাদ এশা তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উপজেলার রাহুলিয়া গ্রামের আব্দুস সামাদ নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় বজ্রপাতে সামাদ নামের একজনের মৃত্যু

০৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top