ধুনটে মাদকসেবী কৃষককে গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির উঠানে বসে মাদক দ্রব্য সেবনের অভিযোগে শফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শফিকুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের মংলা প্রামানিকের ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির উঠান থেকে গাঁজা সহ আটক করে।

মামলা সূত্রে জানা যায়, কৃষক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নিজ বাড়ির উঠানে বসে গাঁজা সেবন করতে থাকে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শফিকুল ইসলামকে গাঁজা সহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে মাদকসেবী কৃষককে গ্রেফতার

০৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top