সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

কুষ্টিয়ায় মোটরসাইকেল মাইক্রোবাস সংঘর্ষে কিশোর নিহত

[print_bangla]

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল ইসলাম মোটরসাইকেলযোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কুষ্টিয়ায় মোটরসাইকেল মাইক্রোবাস সংঘর্ষে কিশোর নিহত

০৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top