
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি– বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যের বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবে এই নতুন কমিটি গঠন করা হয়। এতে নতুন সদস্য হিসেবে ২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন একজন মো. মোজাফফর আহমেদ আফজাল, অন্য জন হলেন প্রণয় জ্যোতি দেওয়ান। বাকী ৫ জন হলেন-সভাপতি পুষ্পমোহন চাকমা, সহ-সভাপতি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক অসীম চাকমা, অর্থ সম্পাদক মনু মার্মা, সদস্য মো. আজগর। উল্লেখ্য যে, কমিটির মেয়াদোত্তীর্ন হওয়ায় পুনরায় দুই সদস্য বাড়িয়ে এই কমিটি উজ্জীবিত করা হয়।
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...