দ্বিতীয় দিনের খেলা শেষে লিড ধরে রাখলো বাংলাদেশ

[print_bangla]

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় দিনে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশ পাকিস্তান টেস্টম্যাচের খেলা বন্ধ হয়ে যায়।এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ২১০ রান করে ফেলেছিল পাকিস্তান। এরপর কিছুটা সঙ্কটে পড়লেও ফের বাংলাদেশকে অতিক্রম করার সম্ভাবনা জাগান সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে তাদের প্রতিরোধও কাজে লাগেনি। নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রানেই অলআউট হয় দলটি। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ২৭ রানের।

আগের দিনের এক উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিং করতে নেমে ২১০ রান পর্যন্ত যায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট জুটি। ১০৩ রান করে আউট হন আজান আওয়াইস। এরপর দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ একে একে ফিরিয়ে দেন শান মাসুদ, সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলকে (৬০)। এক পর্যায়ে ২৩০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপরই প্রতিরোধ গড়েন সালমান ও রিজওয়ান।

ষষ্ঠ উইকেটে ১১৯ রান যোগ করেন এ দুজন। এরপর তাইজুল ইসলাম রিজওয়ানকে থামালে ভাঙে এই জুটি। ৭৯ বলে ৫৯ রান করেন রিজওয়ান। তার ফেরার পর অবশ্য আর কোনো জুটিকেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ৫৮ রান করে আউট হন সালমান। নোমান আলি, শাহিন আফ্রিদি কিংবা হাসান আলিরা পাননি রান। তাতে ৩৮৬ রানে থামে শান মাসুদের দল।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। দুইটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। নাহিদ রানা নেন বাকি উইকেটটি।

a/j

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দ্বিতীয় দিনের খেলা শেষে লিড ধরে রাখলো বাংলাদেশ

১০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top