
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বগুড়ার ধুনট-হুকুম আলী-মথুরাপুর পাকা সড়কের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার পাকা সড়ক সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা।
রোববার (১০ মে) সকাল ১০ টায় উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন। এ সময় উপস্থতি ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী ফৌজিয়া ইয়াছমিন লিজা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...