ধুনটে হতদরিদ্র পরিবার পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) নামে বেসরকারি সংস্থার উদ্যোগে হতদরিদ্র ৩০ পরিবারের মাঝে গবাদিপশু ও আর্থিক সহায়তা বিতরন করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির জীবন-মান উন্নয়নের লক্ষ্যে রোববার (১০ মে) দুপুর ১টায় উপজেলার মাঠপাড়া ডিআইডিপি সংস্থার কার্যালয়ে গবাদিপশু সহ আর্থিক সহায়তা বিতরন করা হয়। এর মধ্যে হতদরিদ্র ৩ টি পরিবারে গরু, ১০ টি পরিবারে ছাগল, ২ টি পরিবারে মুরগী, ৬ টি পরিবারে খাদ্য, ২ টি পরিবারের ঘর মেরামতের অর্থ, ৩ টি পরিবারে দোকানের অর্থ, ১ জনকে চিকিৎসা ও ২ জনকে শিক্ষা সহায়তা বিতরন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৮৩৩ টাকা।
এ উপলক্ষে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি)) উপদেষ্টা এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, পিইপি’র প্রকল্প ব্যবস্থাপক আব্দুল খালেক, ব্যবস্থাপক সুলতান মাহমুদ, সহকারী প্রকল্প ব্যবস্থাপক দিলিপ কুমার ও সহকারী মাঠ সমন্বয়কারী শাহ আলম। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে হতদরিদ্র পরিবার পেলেন গবাদিপশু ও আর্থিক সহায়তা

১০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top