নলডাঙ্গা উপজেলায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত

[print_bangla]

ইউসুফ হোসেন, নাটোর প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে-২০২৬) বেলা এগারোটায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক রাজশাহী আয়োজিত ওয়ার্কশপে, সোনালী ব্যাংক নলডাঙ্গার হাট শাখা ম্যানেজার উৎপল কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। এই ওয়ার্কশপে জালনোট প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, জালনোট শনাক্তকরণ ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতে লেনদেনে সতর্কতার উপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম, সোনালী ব্যাংক নাটোর প্রিন্সিপাল অফিসের ইনচার্জ ডেপুটি জেনারেল ম্যানেজার আহসান রেজা, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম-পরিচালক বুলবুল আহমেদ, সহকারী পরিচালক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নজমুল করিম, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন, নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী শামীম হোসেন সহ বিভিন্ন ব্যাংক বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গা উপজেলায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ-২০২৬ অনুষ্ঠিত

১০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top