জয়পুরহাটের কালাইয়ে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার- কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি ক্ষেত্রে নিরাপদ খাদ্য উৎপাদনমুখী করতে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। (১১ মে সোমবার) বেলা ১১ টায় ২০২৫-২০২৬ অর্থ বছরের পার্টনার কংগ্রেস প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ। এ ছাড়াও  উপস্থিত ছিলেন কালাই  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শামীম আরা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ কংগ্রেসে ১০০ জন প্রান্তিক কৃষক, সরকারী কর্মকর্তা, রাজনৈনিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি , প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। উপস্থিত  কৃষি  বিশেষজ্ঞগণ নিরাপদ খাদ্য এবং কৃষি পণ্য উৎপাদন , বিভিন্ন প্রকার গ্যাপ ক্রপ উৎপাদন প্রক্রিয়া, ক্ষতিকর পোকা ও জৈব, অজৈব সার বিষয়ে আলোচনা করেন। অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে স্থাপিত দুটি স্টল পরিদর্শন করেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাটের কালাইয়ে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top