রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন

[print_bangla]

স্টাফ রিপোর্টার: বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান মারা গেছেন।

সোমবার (১১ মে) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এক পোস্টে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

এর আগে গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন আতাউর রহমান। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

প্রথমে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় ধানমণ্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল।

৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top