পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেপ্তার

[print_bangla]

ডেক্স রিপোর্ট:  গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় টানা জেরা তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাত সোয়া ৯টার দিকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে তাঁকে গ্রেপ্তার করা হয়ইডি সূত্র জানায়, সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুজিত বসু তাঁর ছেলে আইনজীবীকে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন। সেখানে তাঁকে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়ইডি কর্মকর্তাদের অভিযোগ, জেরায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এর পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু রাজ্যের সাবেক দমকলমন্ত্রী। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে তিনি পরাজিত হনতবে সুজিত বসুর দাবি ছিল, এই মামলায় সিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে তাঁর নাম নেই। তা সত্ত্বেও নোটিশ পেয়ে আজ তিনি ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। এর আগে এই দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাসভবন, কার্যালয় তাঁর রেস্তোরাঁয় (ধাবা) তল্লাশি চালিয়েছিল ইডিঅভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি পৌরসভায় কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেপ্তার

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top