মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

কৈলাশ সর্বজনীন পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করলেন এমপি আবুল হোসেন খান

[print_bangla]

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ বারজীবী পাড়ায় অবস্থিত কৈলাশ সর্বজনীন পূজা মণ্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৈলাশ সর্বজনীন পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক তারক দাসের সঞ্চালনায় এবং সভাপতি বিপ্লব মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এবং বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো:আদিল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য সেলিনা হোসেন বাবলী খান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক মুখার্জি কুন্ডু, বাকেরগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল কুমার দাস ঝন্টু, বাকেরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সংকর কুমার শীল এবং দেবালয় পূজা মণ্ডপের প্রতিষ্ঠাতা পংকজ কুমার দাস।
এছাড়াও উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আলীম জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কৈলাশ সর্বজনীন পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করলেন এমপি আবুল হোসেন খান

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top