রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

মানবিক সংগঠন ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[print_bangla]

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের কাজিপুরে সামাজিক ও মানবিক সংগঠন “ভয়েস অব কাজিপুর”-এর উদ্যোগে ও অর্থায়নে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাজিপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ সেলিম রেজা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের উৎসাহিত করতে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভয়েস অব কাজিপুর দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবতা ও সমাজসেবায় যে অবদান রেখে যাচ্ছে তা সত্যিই অনুকরণীয়।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব কাজিপুরের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এস এম শাহীন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।এসময় আরও উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন, সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আশা সরকার, উপদেষ্টা আনিসুর রহমান, রোকন সিরাজি, আব্দুল মজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মোট ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সর্বোচ্চ ৫ হাজার টাকা থেকে সর্বনিম্ন ১ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, ম্যাপ, স্কেল, সনদপত্রসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। এ বছর কাজিপুর উপজেলার ৩১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি মেধাবীদের স্বীকৃতি প্রদান তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভয়েস অব কাজিপুরের এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মানবিক সংগঠন ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top