সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে আমিনা মনসুর কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

[print_bangla]

কে এম আনোয়ার হোসেন: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তফাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলানায়তনে এক আলোচনা সভার আয়োজন করে আমিনা মনসুর কলেজ পরিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা।  বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। এসময় প্রধান অতিথি ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা এমপি নতুন সভাপতিকে পরিচয় করিয়ে দেন এবং দায়িত্ব পালনকালিন সময়ে তাকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।  এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন  শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুন নুর,  আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম , আব্দুল মান্নান, হুমায়ুন কবীর, তুহিন আফরোজ, প্রভাষক রুমানা আক্তার ও লাবনী খাতুন।  অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে পাঠ করেন সহকারি অধ্যাপক রেজাউল করিম।

এরপর বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন  বিশেষ অতিথি অধ্যক্ষ মহসিন রেজা , কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিবাকর সরকার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক দিলরুবা খাতুন। এরপর অতিথিগণ কলেজের নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে আমিনা মনসুর কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

১৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top