
স্টাফ রিপোর্টার: পাকিস্তান গতদিন তাদের লত্ষের কথা জানিয়েছিলো ৪০০ রান। কিন্তু বাস্তরে আজকে সেটা হয়নি। উল্টো বাংলাদেশ ঢাকা টেস্টের মতো সিলেটেও লিড নিলো।
নাহিদ-তাইজুলদের সম্মিলিত বোলিং আক্রমণে পাকিস্তান ২৩২ রানে থেমেছে। আর তাতে করে ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে স্বাগতিকেরা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭৮ রান।
৮ উইকেটে ২০৬ রানে চা বিরতিতে গিয়েছিল পাকিস্তান। শেষ দুই উইকেট নিতে বাংলাদেশের লেগেছে ২.৪ ওভার। তাইজুল ইসলামকে টানা তিনটি ছক্কা মেরে ব্যবধান কিছুটা কমিয়েছেন সাজিদ খান। তবে পরের ওভারে নাহিদ রানাকে একটি চার মেরে পরের বলেই ফিরতে হয়েছে।টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের চেয়ে লেজের ব্যাটাররাই স্কোরে ভালো রান যোগ করেছে পাকিস্তানের। হাসান আলী ১৮, নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সাজিদ ২৮ বলে ৩৪, খুররম শাহজাদ করেছেন ১০ রান।
টপ অর্ডারের ব্যর্থতার পর বাংলাদেশের গলার কাঁটা হয়েছিলেন বাবর আজম। নাহিদের দারুণ এক গতির বলে ছোঁ মেরে স্বাগতিকদের দারুণ ব্রেক থ্রু এনে দেয়। সাবলীল ব্যাট করতে থাকা বাবরকে ৮৪ বলে ৬৮ রানে ফেরান এই স্পিড স্টার। সৌদ শাকিল (৮), মোহাম্মদ রিজওয়ান (১৩), সালমান আলী আগা (২১) তিনজনই হয়েছেন ব্যর্থ। বাংলাদেশের নাহিদ রানা ও তাইজুল নিয়েছেন ৩টি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন ২টি করে। পেস ও স্পিন ৫টি করে—সমান ভাগ-ভাটোয়ারাই করেছেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১ ইউকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে করেছে ৫৩ রান।
এ/জে