সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

প্রবীণকল্যাণে আমাদের আরো এগিয়ে যেতে হবে: অধ্যাপক ড. গোলাম রব্বানী

[print_bangla]

শহিদুল ইসলাম :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্রবীণকল্যাণ আমরা উন্নত বিশ্বের তুলনায় এখনো অনেক পিছিয়ে, এজন্য আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে“প্রবীণ কল্যাণে স্থানীয় ও জাতীয় উদ্যোগ: আমাদের করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে ১৫ মে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি জনাব নাজমুল করিম দুলাল, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সিএএফও জনাব নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ পুলিশের সিআইডি’র ফরেনসিক বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. দিলীপ কুমার সাহা ও বার্ধক্য বিশেষজ্ঞ জনাব মনির উদ্দিন মণি প্রমুখ।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন ভুইয়া,সহ সভাপতি বিজিএ ।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ধক্য বিশেষজ্ঞ ড. মাহবুবা আফরিন তাতা। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং তাদের জন্য কার্যকর নীতি ও সেবাব্যবস্থা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জেরন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রবীণবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রবীণকল্যাণে আমাদের আরো এগিয়ে যেতে হবে: অধ্যাপক ড. গোলাম রব্বানী

১৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top