
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
স্থানীয় সরকার বিধিমালা অনুসরণ করে বগুড়ার ধুনট উপজেলার ৯ নং মথুরাপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের। সভা পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। সভায় আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন ও রাজস্ব খাতে মোট ২ কোটি ৫১ লাখ ৯৩ হাজার ৪০১ টাকার বাজেট সর্বসাধারণের সামনে ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, কৃষি, মৎস্য, যুব উন্নয়ন, গৃহায়ণ, সামাজিক নিরাপত্তা, ক্রীড়া ও বিনোদন এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব ও আশরাফ আলী। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী সঞ্চয় কুমার, আইসিটি উদ্যোক্তা রাকিবুল হাসান, কাজল খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জে/এ
