সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

বক্তারমুন্সীতে রেজিয়া শপিং সেন্টারের শুভ উদ্বোধন

[print_bangla]

 

সোনাগাজী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যেবাহী বক্তারমুন্সী বাজারে রেজিয়া শপিং সেন্টারের শুভ উদ্বোধন কুরআন খানি ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সন্ধায় শতশত লোক সমাগমের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বক্তারমুন্সী বাজার পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক ইউপি সদস্য মাওলানা নুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিয়া শপিং সেন্টারের স্বত্বাধিকারী রেজিয়া বেগম, পরিচালক আরিফুর রহমান সহ এলাকার সর্বস্তরের শতশত জনগন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বক্তারমুন্সী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ সাইদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বক্তারমুন্সীতে রেজিয়া শপিং সেন্টারের শুভ উদ্বোধন

১৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top