সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু।

উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন, চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চু ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

কর্মশালায় জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক পরিকল্পনা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। টেকসই গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনার জন্য কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু এলাকার যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, বরং কৃষি, বাণিজ্যসহ স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top