সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, ডি.এ.ই বগুড়ার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান, অফিস সহকারী সজীব ইসলাম।

বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top