সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

ঝিনাইদহে একদিনে চার অপমৃত‍্যু !

[print_bangla]

মাকসুদুল হক,ঝিনাইদহ:

 

ঝিনাইদহে পৃথক পৃথক দুর্ঘটনায় একই দিনে চারজনের মর্মান্তিক অপমৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার সদর ও মহেশপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে সদরের গাগান্না গ্রামে ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির, মহেশপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে এক যুবকের এবং গান্না এলাকায় বিষপানে অপর একজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে নিজ বাড়ির উঠানে বোরো ধান পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক ফ্যান চালু করেন মুজিবুর রহমান খাঁ (৬০)।
হঠাৎ ফ্যানটি বন্ধ হয়ে গেলে তিনি তা মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই এই দম্পতির করুণ মৃত্যু হয়।
এর কিছু সময় পর, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। মহেশপুরের মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে মাহাবুল হোসেন (৩৫) মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ আদালতের দিকে যাচ্ছিলেন।
বজরাপুর এলাকায় পৌঁছালে তিনি চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়েন। পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত অবস্থায় তিনি হঠাৎ স্ট্রোক করায় নিয়ন্ত্রণ হারান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে বিষপানের অপর একটি ঘটনা ঘটে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে গান্না এলাকায় এক ব্যক্তি বিষপান করেন।
স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানা ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, প্রতিটি ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কয়েকটি মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝিনাইদহে একদিনে চার অপমৃত‍্যু !

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top