ধুনটে গ্রামীণ ব্যাংকের সুখী বীমার চেক প্রদান

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার গ্রামীণ ব্যাংক মথুরাপুর শাখার সদস্য মর্জিনা বেগমের মৃত্যুজনিত কারণে তার পরিবারকে গ্রামীণ ব্যাংক স্বাস্থ্য সেবার আওতায়, সুখী কর্মসূচি, সুখী স্বাস্থ্য সেবার প্যাকেজের আওতায়, সুখী বীমা সুবিধা বাবদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় মথুরাপুর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক বগুড়া জোনের জোনাল ব্যবস্থাপক আলী আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক শেরপুর-ধুনট এরিয়া ব্যবস্থাপক শফিকুর রহমান।

গ্রামীণ ব্যাংক মথুরাপুর শাখার ব্যবস্থাপক রঞ্জন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি, অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল কুমার সরকার, প্রভাষক জাহাঙ্গীর আলম ডলার, ব্যবসায়ী রাকিব, সুমন, রওশন ও গৌতম।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে গ্রামীণ ব্যাংকের সুখী বীমার চেক প্রদান

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top