প্রতারকের দামী গাড়ি কেনার শখ ভেস্তেগেল পুলিশ কারনে

[print_bangla]

বিশেষ প্রতিবেদক 

বগুড়ার কাহালু উপজেলার আবু তালেব কাজল। বগুড়া শহরের বড়গোলায় ব্রাদার্স ট্যুর এন্ড ট্রাভেলস নামটা এখন প্রতারণার আরেক প্রতীক।
১৮ জনের ওমরা হজের টাকা, আর অর্ধশতাধিক বেকার যুবকের স্বপ্ন,সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে ঢাকায় গা-ঢাকা দেয় সে।
পল্টনে নতুন অফিস খুলে আবারও শুরু করে একই খেলা। “বিদেশে চাকরি”র প্রলোভন।
কিন্তু ভাগ্য এবার সঙ্গ দেয়নি।
দামী গাড়ি কিনতে ঢাকার একটি শোরুমে বসেই ধরা খেয়ে যান। গাড়ির দাম পরিশোধের আগেই, ওত পেতে থাকা পিবিআই বগুড়া সদস্যরা হাতকড়া পরিয়ে দেয় এই প্রতারককে।
এখন তাকে বগুড়ায় আনা হচ্ছে
আদালতে হাজির করে আইনের মুখোমুখি করা হবে। প্রশ্ন একটাই কত মানুষের স্বপ্ন ভাঙলে এভাবে বিলাসী জীবন যাপন করা যায়?

ধন্যবাদ পিবিআই বগুড়ার পুলিশ সুপারকে।ধন্যবাদ যারা এই প্রতারককে ধরতে ঢাকায় ফাঁদ পেতে বসেছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রতারকের দামী গাড়ি কেনার শখ ভেস্তেগেল পুলিশ কারনে

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top