সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

আদমদীঘি উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এএসিওদের সাথে ” ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে (সোমবার ১৮ মে) দুপুর ২ টায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এএসিওদের সাথে ত্রৈমাসিক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো, আশরাফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন,
মোছা: রোজিনা আকতার, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং
উপজেলার সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী -কাম কম্পিউটার অপারেটর গণ।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। “স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ​কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘি উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এএসিওদের সাথে " ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top