কাউনিয়ায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

[print_bangla]

জহির রায়হান,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে মঙ্গলবার সকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের আব্দুস সালাম (৬০) বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে সোমবার সাড়ে তিনটার দিকে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে নদীর পাড়ে গিয়ে খোঁজ খুঁজি শুরু করেন। এ সময় নদীর ধারে তার ব্যবহৃত গামছা ও লুঙ্গি পাওয়া গেলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ধারনা করা হয় নদীতে গোসলে নেমে পানির স্রোতে তলিয়ে গেছে। ওইদিন স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয়। পরদিন মঙ্গলবার সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরিদল এসে ঘটনাস্থল তিস্তা নদীতে অভিযান চালিয়ে আব্দুস সালাম (৬০) এর লাশ উদ্ধার করে। তিনি গদাই গ্রামের আইনুদ্দিন মন্ডলের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন পানিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top