
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
রাঙ্গামাটির বিলাইছড়ি ইউনিয়ন ও কেংড়াছড়ি ইউনিয়নে জেলে/মৎস্যজীবিদের ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে গোডাউন প্রাঙ্গণ হতে এই সব চাউল বিতরণ করা হয়। কেংড়াছড়ি ইউনিয়নে ৩৬০ জন ও বিলাইছড়ি ইউনিয়নে ৫০০ জন, মোট ৮৬০ জনকে (মে-জুন) ২ মাসের (২০+২০)= ৪০ কেজি করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা রাসেল এবং ট্যাগ অফিসার রুবেল বড়ুয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা, শান্তি বরন তালুকদার, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা, ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন চাকমা, ভুবন জয় চাকমা, ভাগ্য লাল চাকমা, জ্ঞানরঞ্জন চাকমা, মো. বরিউল, বাবুলাল তঞ্চঙ্গ্যা , জ্যোতিময় চাকমা, নন্দ লাল চাকমা (মেরেবা), মো. শাহাজাহান। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...