শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় এমইপি কেবলস্-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

এমইপি কেবলস্-এর উদ্যোগে রংপুর জেলার কাউনিয়া উপজেলার ইলেকট্রিশিয়ানদের নিয়ে উপজেলা অডিটোরিয়াম রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “সৌহার্দ্য ও সহমর্মিতা থাকুক সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে উপজেলা হল রুমে এই সভার আয়োজন করা হয়। এমইপি কেবলস্-এর স্থানীয় প্রতিনিধি ও জেলা ডিলারদের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত প্রায় ১০০ জন ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিবেশক এম ই পি গ্রুপ লিঃ এর মোঃ শরিফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর ডিভিশনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম শিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া সহকারি ইঞ্জিনিয়ার পল্লী বিদ্যুৎ-২ মোঃ কায়েস, টেরিটরি সেলস ম্যানেজার মাসুদুর রহমান, ফিল্ড অফিসার সুরুজ মিয়া প্রমুখ। এমইপি গ্রুপের রংপুর ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজনটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা নিজেদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং আগামীতে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইলেকট্রিশিয়ানদের পেশাগত মান ও দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় এমইপি কেবলস্-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা

২৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top