খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে সারা দেশের মতো খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলায় উৎসব মুখর পরিবেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৩ মে (শনিবার) সকাল ১০ ঘটিকায় সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপিসহ মোট ৩,৬১২ জন ভাতাভোগী সদস্য-সদস্যার মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আমমার হোসেন, বিভিএম (পরিচালক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন-৫ বিএন, খাগড়াছড়ি পার্বত্য জেলা)।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল (জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা। পবিত্র ঈদের আনন্দ মাঠ পর্যায়ের সকল সদস্যের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে প্রতি বছরের ন্যায় এবারও বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের হিল ভিডিপি ও আনসার সদস্যরা এই উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত এবং তারা বাহিনীর শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ

২৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top