
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকার পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখেন সুমন নামের এক নৌকার মাঝি। তাৎক্ষণিকভাবে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় লাশটি নদী থেকে উদ্ধার করে।
এ বিষয়ে নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...