
এনামুল হক:
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাধে এক জেলের জাল জব্দ করে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে যমুনার ছালাল ঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।এসময় বগুড়া জেলার ধুন্ট উপজেলার চরধুনটের জেলে পূর্ব হালদারকে অবৈধ মশারী জাল দিয়ে মাছ শিকারের ফলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(ই) ধারায় তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে উদ্ধার হওয়া মাছ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত ৪৫ টি চায়না দুয়ারী, ১ টি জিরো ম্যাটস এবং ৬ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলে।
ইউএনও বলেন, “অবৈধ জাল ব্যবহারকারিদের বিরুদ্ধে এই অভিযান অভ্যাহত থাকবে।”
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...