ভান্ডারিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ মে ২০২৬) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ভান্ডারিয়া থানাধীন দক্ষিণ শিয়ালকাঠি মিস্ত্রি বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন (২৩), পিতা মিজানুর রহমান, সাং মগবাজার মালিবাগ, থানা হাতিরঝিল, ঢাকা এবং আব্দুর রহিম ওরফে গালিব (২১), পিতা আনোয়ার হোসেন হাং, সাং ফুলতলা ধাওয়া, থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর৷

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন প্রায় ১০৫ গ্রাম, উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ভান্ডারিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top