কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য ফাইনাল ফুটবল খেলা

[print_bangla]

মাহফুজ মুরাদ,
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি-

কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া পূর্ব পাড়া শেখ বাড়ির মোড় মাঠ প্রাঙ্গণে আজ ৩১ মে, ২০২৬ খ্রি. রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য ‘ফাইনাল ফুটবল খেলা ২০২৬, সিজন-০৫’। স্থানীয় সামাজিক সংগঠন ‘মানব সেবায় আমরা’-র উদ্যোগে এবং প্রবাসী ও আজীবন দাতা সদস্যদের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টায় শুরু হতে যাওয়া এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশ বনাম যুবতারা ফুটবল একাদশ। খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। এই ফুটবল উৎসবের শুভ উদ্বোধন করেন, ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কাজী রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন’মানব সেবায় আমরা’ সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান অপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মামুনুর রশিদ মামুন। খেলাটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন প্রবাসী ফোরাম ‘মানব সেবায় আমরা’-র সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।

এ ছাড়াও, টুর্নামেন্টের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মালদ্বীপ প্রবাসী ও সংগঠনের আজীবন দাতা সদস্য মো. সুমন শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাকিব উল্লাহ (সভাপতি, বিটিটি আদর্শ স্মৃতি ক্লাব ও সাবেক সহ-সভাপতি, গাজীপুর জেলা যুবদল), মো. বিল্লাল হোসেন (সদস্য সচিব, ঘাগটিয়া ইউনিয়ন যুবদল), মো. আকতার হোসেন (যুগ্ম আহ্বায়ক, ঘাগটিয়া ইউনিয়ন যুবদল), সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষে এই খেলার আয়োজন করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য ফাইনাল ফুটবল খেলা

৩১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top