শনিবার ৬ই জুন, ২০২৬ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রতিপালিকা শক্তিমতি কুমারী মারীয়ার পর্বোৎসব উদযাপন

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

নাটোর জেলার জোনাইলে অবস্থিত বোর্নী মারিয়াবাদ ধর্মপল্লীর উদ্যোগে (৩১ মে রবিবার) প্রতিপালিকা শক্তিমতি কুমারী মারীয়ার পর্বোৎসব উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য আন্না মিন্‌জ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় ফাদার আন্তনী হাসদা। এ সময় এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সংসদ সদস্য আন্না মিন্‌জকে আন্তরিক ও প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত খ্রিস্টভক্তরা তাঁর প্রতি শুভ কামনা জানান এবং এলাকার উন্নয়ন ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে তাঁর অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য আন্না মিন্‌জকে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রাণঢালা সম্বোর্ধনা দেয় এবং তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

প্রতিপালিকা শক্তিমতি কুমারী মারীয়ার পর্বোৎসব উদযাপন

০১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top