
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকালে পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্র্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টান পাড়া গ্রামের মো. ইসরাইল হেমব্রণ এর বসতবাড়ীর সামনে খোলা জায়গা হতে আসামি মো. কাওসার আলী ওরফে সারোয়ার (৩২) পিতা-মোঃ কফিল উদ্দিন, সাং-গণপতিপুর মধ্যপাড়া, থানা-পোরশা, জেলা:নওগাঁ কে আটক পূর্বক তার পরিহিত লুঙ্গির ডান ট্যামর হতে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...