
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১শ ৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) সন্ধ্যায় পত্নীতলা থানাধীন পাটিচরা ইউনিয়নের কাশিপুর সবরিতলা গ্রামের কাচাঁ রাস্তার উপর থেকে আসামি মো.এমরান হোসেন (২৪), পিতা:রহিম উদ্দিন মন্ডল, গ্রাম:কাশিপুর মধ্যপারা, থানা: পত্নীতলা, জেলা-নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ১শ ৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...