সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভান্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম হাওলাদার (২৮) নামে ওই যুবককে আটক করা হয়।

আটককৃত মাসুম হাওলাদার গাজীপুর এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আব্দুল কুদ্দুস হাওলাদার।

পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার মাদক সেবনের অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, মাদক সেবন ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top