রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ধুনটে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনটে বিএনপি ও অঙ্গ সহযোগি সংঠনের আয়োজনে দলীয় কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ধুনট বাজারের বাসস্ট্যান্ডে বিএনপি ও অঙ্গ সহযোগি সংঠনের দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলিমুদ্দিন হারুল মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোখফিজুর রহমান বাচ্চু, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন মিলু, ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা যুবদলের  সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহবুব-উল-হক রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ জাকারিয়া প্রমুখ।

উল্লেখ্য সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের পুত্র আসিফ সিরাজ রব্বানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়া এবং আগামী ১১জুন থেকে বিশ্বকাপ ফুটবল খেলা বড় পর্দায় (প্রজেক্টরর মাধ্যমে) উপভোগের সুযোগ করে দেওয়া মতবিনিময় সভার মাধ্যমে দলীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা কৃতজ্ঞতা ও অভিনন্দর জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top