শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ধুনটে দূর্বৃত্তের আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠানের ২৫ লাখ টাকা ছাই

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় কে বা কারা সুমন সেখ মিল্টনের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়ে সব কিছু ছাই করে দিয়েছে। এতে ওই ব্যবসায়ীর নগদ টাকা ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সব হারিয়ে ওই ব্যবসায়ী দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় বুধবার (১০ জুন) ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুমন সেখ মিল্টন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ নেই। এরআগে মঙ্গলবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে কোন এক সময় উপজেলার মথুরাপুর বাজার এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ী সুমন সেখ মিল্টন একই এলাকার শ্যামগাঁতী আব্দুল আজিজের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন সেখ মিল্টন প্রায় ৮ বছর ধরে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স ভাই ভাই ক্যামিক্যালস। ওই ব্যবসা প্রতিষ্ঠানে কীটনাশক ও সার-বীজ বিক্রি করেন। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার বেচাকেনা শেষে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। ওই ব্যবসা প্রতিষ্ঠানে নৌশ প্রহরী ছিল না। এ অবস্থায় রাত ৩টার দিকে কে বা কারা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে পুরো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ী সুমন সেখ মিল্টন বলেন, প্রায় ৮ বছর ধরে মথুরাপুর বাজারে ব্যবসা করছি। এই ব্যবসা প্রতিষ্ঠানে ইতিপূর্বে ২ বার চুরি হয়েছে। এবার রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে পুড়ে সর্বশান্ত করেছে। কৃষি ব্যাংক থেকে লোন করেছিলাম। এখনো ব্যাংকে মোটা অংকের টাকা ঋণী। পোড়া মালামাল ছাড়া আমার দোকানে আর কিছুই বাকি নেই। এখন ব্যবসা করবো কীভাবে? সংসারই বা চলবে কীভাবে? কী খেয়ে থাকব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না!
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করেছে। ওই দোকানের ক্ষয়ক্ষতির পরিমান এবং আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর অভিযোগটি থানায় সাধারণ ডাইরী হিসেবে রেকর্ড করে তদন্ত করা হচ্ছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে দূর্বৃত্তের আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠানের ২৫ লাখ টাকা ছাই

১০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top