রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পার্বতীপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৩ জুন, দেশসেরা শিল্পীদের অংশগ্রহণে জমবে আয়োজন

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি: 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি ও যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী ১৩ জুন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা যুবদল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ‘গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন’ শীর্ষক এই অনুষ্ঠান পার্বতীপুরের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। রাজনৈতিক সমাবেশের পাশাপাশি সাধারণ মানুষের বিনোদনের জন্য থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলাম। তিনি বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার) অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রশিদ সংগ্রাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ ও সুকুমার বাউলসহ দেশের খ্যাতিমান শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। ফলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায়ও মুখর থাকবে পুরো আয়োজন। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং পার্বতীপুর-ফুলবাড়ী অঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে জনমতের প্রতিফলন ঘটবে। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় জনগণ, সংস্কৃতিপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৩ জুন, দেশসেরা শিল্পীদের অংশগ্রহণে জমবে আয়োজন

১০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top