শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাউনিয়ায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.আর.এম. আল মামুন, একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ প্রধান শিক্ষক ফাকের সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম- সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top