বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

পত্নীতলায় গরমে কদর বেড়েছে তালশাঁসের

[print_bangla]

মামুনুর রশীদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও মোড়ে বিক্রিতে ব্যস্ত মৌসুমি তালশাঁস ব্যবসায়ীরা। এবার তীব্র গরমে চাহিদা বেড়েছে তালশাঁসের। এ উপজেলায় প্রায় শতাধিক মৌসুমি শ্রমিক তালেরশাঁস বিক্রিয় করে জীবিকা নিবাহ করছে। আবার অনেক ক্রেতা পরিবার সদস্যদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন। বতমানে প্রতিটি তালশাঁস ১৫ থেকে ২০ টাকায় হালিতে বিক্রিয় হচ্ছে। নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের তালশাঁস ব্যবসায়ী রনি আহম্মেদ (২৫) জানান, তালগাছ প্রতি ২শ টাকা দিয়ে তালশাঁস ক্রয় করতে হয়। প্রতিদিন তালশাঁস বিক্রয় করে ১ হাজার থেকে ২ হাজার টাকা আয় হয়। যা দিয়ে আমার সংসার চলে।
তালশাঁস কিনতে আসা আব্দুল খালেক বলেন, তালশাঁস স্বাদে ভালো ও পুষ্টিকর তাই কিনতে এলাম। জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তালের গাছ বেশি করে লাগাতে হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় গরমে কদর বেড়েছে তালশাঁসের

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top