শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। থানা সূত্র জানা যায়, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে নির্মইল ইউনিয়নের বটতলী গ্রামে নারী মাদক ব্যবসায়ী মোছা. খাদিজা (২৫) স্বামী: মো. ইয়াকুব আলী, গ্রাম: বটতলী, উপজেলা: পত্নীতলা, জেলা: নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top