বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

[print_bangla]

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হয়ে এলেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দিনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মাকে এর মধ্যে বেলজিয়ামের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দিনেশ ত্রিবেদী শিগগিরই বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন।’
দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ। ৭৫ বছর বয়সী পশ্চিমবঙ্গের এ রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

২৮ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top