সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

[print_bangla]

ইউসুফ হোসেন,
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা :

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খাঁন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম। নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমূখ।

ইউসুফ হোসেন
নলডাঙ্গা (নাটোর) জেলা সংবাদদাতা
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮।
তাং ২৮ এপ্রিল ২০২৮।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

২৮ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top